আজ , ,

উত্তরায় বিমান দুর্ঘটনা : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

editor
প্রকাশিত July 21, 2025, 11:47 AM
উত্তরায় বিমান দুর্ঘটনা : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

Oplus_16908288

Manual1 Ad Code
প্রধান প্রতিবেদকঃ
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার এ তথ্য জানায়।
মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।