আজ , ,

আগামী ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না:ইসি

editor
প্রকাশিত January 5, 2026, 08:20 PM
আগামী ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না:ইসি

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না।

Manual5 Ad Code

আজ সোমবার (৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual7 Ad Code

সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা করতে পারবেন না।

এতে আরো বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে।

Manual2 Ad Code

আর আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে।