আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬; ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ
জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬; ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন, জানিয়েছেন ইসি সচিব। এর আগে গত রবিবার (৮ ফেব্রুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর তীব্র অসন্তোষ দেখা দেয়। বিশেষ করে সাংবাদিকরা এ সিদ্ধান্তে বেশি বিপদে পড়বেন বলে জানান। পরে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে ইসি।

Manual7 Ad Code

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, সাংবাদিকরা যেন মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারে, সেটি নিয়ে কাজ চলছে। দ্রুত এ বিষয়ে পৃথক নির্দেশনার মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, রবিবার (৮ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার; ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ব্যতীত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

Manual6 Ad Code