আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ণ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে আজ রবিবার বিকেল পর্যন্ত সেটি গ্রহণ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

Manual7 Ad Code

জানা গেছে, রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভায় সভাপতিত্ব করেন তিনি। ওই সভায় আইজিপি পদত্যাগের কথা জানান।

এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত কিছু না বললেও দুপুরের দিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘আইজিপির পদত্যাগপত্র গৃহীত হওয়ার কোনো খবর পাইনি। তবে তার পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে বলে শুনেছি।

এর আগে গত জানুয়ারিতে আইজিপি তাঁর সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

Manual4 Ad Code

অন্তর্বর্তী সরকার তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী চলতি বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগ করলেন।

একাধিক পুলিশ কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, আইজিপি নির্বাচন অনুষ্ঠানের পর পরই দায়িত্ব ছাড়ার বিষয়ে ঘনিষ্ঠজনদের বলে আসছিলেন। অবশেষে আজ দুপুরে পদত্যাগপত্র পাঠানোর কথা জানা গেল।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এই মুহূর্তে তার পদত্যাগপত্র গ্রহণ করতে চাচ্ছে না।

Manual7 Ad Code

এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, তিনি পদত্যাগপত্র জমা দিতেই পারেন। কিন্তু পদত্যাগপত্র যতক্ষণ গ্রহণ করা হবে না ততক্ষণ তিনি আইজিপি থাকছেন। পদত্যাগপত্র গ্রহণ করা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। এ ছাড়া নতুন সরকার দায়িত্ব নেবে আগামী মঙ্গলবার। সব কিছু মিলিয়ে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে।

জানা গেছে, নতুন সরকার মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেওয়ার পর আইজিপিকে পদত্যাগপত্র নতুন সরকারের কাছে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

 

Manual3 Ad Code

 

তথ্য সুএঃ কালের কন্ঠ