আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবগঠিত মন্ত্রিসভায় যারা দায়িত্ব পেতে যাচ্ছেন, তাদের জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ
নবগঠিত মন্ত্রিসভায় যারা দায়িত্ব পেতে যাচ্ছেন, তাদের জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

নবগঠিত মন্ত্রিসভার সদস্য হিসেবে যারা দায়িত্ব পেতে যাচ্ছেন, তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৫০টি গাড়ি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫ মিনিট থেকে গাড়িগুলো বাংলাদেশ সচিবালয় থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অভিমুখে রওনা হতে শুরু করেছে বলে জানা গেছে।

Manual7 Ad Code

সরকারি পরিবহন পুল ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার শপথ গ্রহণ উপলক্ষ্যে মোট ৬৮টি গাড়ি প্রাথমিকভাবে প্রস্তুত রাখা হয়েছিল। এর মধ্যে বর্তমানে ৫০টি গাড়ি দক্ষিণ প্লাজায় পাঠানো হয়েছে। গাড়িগুলোর মধ্যে রয়েছে— ৩৩টি টয়োটা ক্যামরি ও ১৭টি মিৎসুবিশি ল্যান্সার।

Manual2 Ad Code

প্রতিটি গাড়ির সাথে একজন করে লিঁয়জো অফিসার নিয়োগ করা হয়েছে। তারা শপথ গ্রহণ শেষে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিজ নিজ বাসভবনে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে পরিবহন পুল থেকে গাড়িগুলো সচিবালয়ে জমা হতে শুরু করে। প্রথমে ৪৫টি গাড়ি এবং পরবর্তীতে আরও ৫টি গাড়ি বহরে যুক্ত হয়।

উল্লেখ্য, সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

শপথ গ্রহণের পরপরই নির্ধারিত গাড়িগুলো বরাদ্দকৃত মন্ত্রীদের নিয়ে গন্তব্যে রওনা হবে। এ উপলক্ষ্যে সচিবালয় এবং সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

Manual2 Ad Code