জাতির উদ্দেশে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতির উদ্দেশে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক:
সরকার গঠনের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
“হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের, জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর,” বলেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাত ৯টা ৪৫ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতার এই ভাষণ সরাসরি সম্প্রচার করে।
Manual8 Ad Code
রমজান মাস ঘিরে অনেকের মধ্যেই ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা দেখা যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রমজানের “পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যাবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন”।
Manual8 Ad Code
সরকারের পক্ষ থেকে কী ধরণের উদ্যোগ নিলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে পরামর্শ বা অভিযোগ শোনার কথাও বলেন তারেক রহমান।
ভঙ্গুর অর্থনীতির মধ্যে বিএনপি সরকারের দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলাপরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার”।
Manual1 Ad Code
দেশের কোনো প্রতিষ্ঠানে দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব অথবা জোর-জবরদস্তি চলবে না উল্লেখ করে ভাষণে তিনি বলেন, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।
Manual2 Ad Code
ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান। একইসঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানি অপচয়ের বিষয়েও সর্তক হওয়ার আহ্বান জানান।
বিএনপি’র সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না, জানিয়ে তিনি বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহ্বান জানান।