আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা:খন্দকার মুক্তাদির

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা:খন্দকার মুক্তাদির

Manual1 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর একসাথে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে নিজ এলাকা সিলেটে ফিরেছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তাকে ফুল দিয়ে বরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী মুক্তাদির তার পূর্বপরিকল্পনার উল্লেখ করে জানান যে তিনি সিলেটে একটি এআই সেন্টার তৈরি করতে চান।
মুক্তাদির আরো বলেন, ‘গত পাঁচ মাস ধরে দেশের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিলো। সেখানে থেকে উত্তরণ করাই আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ‘আমাদের রপ্তানি বাণিজ্য একটি পণ্যের উপর নির্ভরশীল। তবে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য রপ্তানি খাতে নতুন নতুন পন্য সংযোজন করার কোনো বিকল্প নেই।’
রমজানে কোনো চ্যালেঞ্জ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে তাতে বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য পর্যাপ্ত, তা নিয়ে শঙ্কার কারণ নেই।’
এছাড়াও সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, লাল ফিতার দৌড়াত্ব, বিশেষ নীতি সহায়তার মাধ্যমে সিলেটে বিনিয়োগ বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী হওয়ার পর দুইদিনের সফরে সিলেট আসলেও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রীর নির্দেশে রাত ১২:১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেটে আজকের দিনের কর্মসূচি শেষ করে ঢাকা যাবেন তিনি।