আজ রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন: রাষ্ট্রদূত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ
বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন: রাষ্ট্রদূত

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং।

Manual3 Ad Code

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশ সরকার চাইলে যেকোনো সময় এই প্রকল্পের কাজ শুরু করে দেবে চীন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।

Manual5 Ad Code

ইয়াও ওয়েন বলেন, নতুন সিদ্ধান্ত ও উদ্যোগ বাংলাদেশের কর্মক্ষেত্র, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে।

চীনা কূটনীতিক আরও বলেন, চীনের সঙ্গে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্কে অপর কোনো দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। এই সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

Manual5 Ad Code

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশকে সাপোর্ট করি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পাশে আছে চীন। তিনি পুনর্ব্যক্ত করেন যে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে বিশ্বাসী চীন।

Manual5 Ad Code

সাবেক প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন যে এ ধরনের উচ্চ পর্যায়ের সফর ও দ্বিপক্ষীয় যোগাযোগের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি মত প্রকাশ করেন।