আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আনার প্রস্তাব

editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
ভারত থেকে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আনার প্রস্তাব

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

জ্বালানি সংকট মেটাতে বাংলাদেশ-ভারত পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

Manual7 Ad Code

রোববার (৮ মার্চ) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এ অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, এই পাইপলাইনের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চায় ঢাকা।

তবে বিদ্যমান চুক্তি অনুযায়ী ভারতের নুমালিগড্‌ রিফাইনারী থেকে বছরে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আনার কথা থাকলেও সাম্প্রতিক ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে তা বন্ধ ছিল।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code