নেপালের সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
নেপালের সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
editor
প্রকাশিত মার্চ ১০, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual5 Ad Code
নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
গণ-আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন তিনি। গত বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত এই নির্বাচন প্রসঙ্গে এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান।
Manual7 Ad Code
প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, ‘সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন আয়োজন করায় আমি নেপাল সরকার এবং সে দেশের জনগণকে অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তা এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তির প্রতিফলন।’ এবারের নির্বাচনে নেপালের পার্লামেন্টে তরুণদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে, যেখানে প্রায় ৩৮ শতাংশ এমপির বয়স ৪০ বছরের নিচে।
Manual6 Ad Code
বাংলাদেশ ও নেপালের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বন্ধুত্বপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার এবং সে দেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আগামীতে অংশীদারত্ব আরও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।