আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি।

Manual8 Ad Code

দুই দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আবার বসেছে আজ রোববার। এই অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কথা বলেছেন মন্ত্রী মি. আহমদ।

তিনি এ-ও বলেছেন, “গণভোটের রায় হিসেবে সংবিধানে ধারণ করতে হলে আগে সংবিধান সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সেমতে সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফরম হয়, শপথ গ্রহণ করতে হয়- সেটা পরের ব্যাপার”।

Manual6 Ad Code

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, মহামান্য রাষ্ট্রপাতি অধিবেশন আহবান করেছেন জাতীয় সংসদের, তিনি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি।

Manual4 Ad Code

“আমরা জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার পরিষদ) সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, যা মনে হয় জুডিশিয়ারিতে আছে। সেটা জুডিশিয়ারির বিষয়। তবে সাংবিধানিকভাবে সেরকম কোনা পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই,” বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

Manual4 Ad Code