আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ঢাকা থেকে ১৬ দিনে মধ্যপ্রাচ্যগামী ৫০০ ফ্লাইট বাতিল

editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ণ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ঢাকা থেকে ১৬ দিনে মধ্যপ্রাচ্যগামী ৫০০ ফ্লাইট বাতিল

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে।

Manual1 Ad Code

রোববার (১৫ মার্চ) ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইনসের আরও ২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৫০০।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় এসব গন্তব্যে ঢাকা থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে। এর ফলে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসকে ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল করতে হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি বিবেচনায় এয়ারলাইনসগুলো তাদের ফ্লাইট পরিচালনা করছে।

রোববার (১৫ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার দুটি, গালফ এয়ারের দুটি এবং কাতার এয়ারওয়েজের চারটি ফ্লাইট। এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের দুটি, জাজিরা এয়ারওয়েজের চারটি, ফ্লাইদুবাইয়ের চারটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট বাতিল হয়েছে।

Manual3 Ad Code

এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল করা হয়।

 

Manual2 Ad Code