আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ
উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এখন পর্যন্ত উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। সরকার এবং মন্ত্রাণলয়ের সিদ্ধান্তে আমরা প্রশাসক যেগুলোতে দিয়েছি এবং যেগুলোতে ইউএনও ও এসি ল্যান্ড প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেব। সেই নির্বাচনে যারা জনগণের ভোটে নির্বাচিত হবে, তারাই এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব করবে।

Manual3 Ad Code

বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

মীর শাহে আলম বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলো বাতিল করে দিয়েছে। সেই বাতিলের সাথে আরেকটি জিনিস বাতিল করেছে যা হলো বিগত ফ্যাসিস্ট সরকাররের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে বা জাতীয় প্রতীকে হতো, এই প্রতীকটাও তারা বাতিল করে দিয়েছে। সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যাপারে তারা অধ্যাদেশে মান্ডেটটি রেখেছে। প্রথম জাতীয় সংসদ অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের উপস্থাপিত হয়েছে এবং সেগুলোকে আইন আকারে পাস করার জন্য বিশেষ কমিটি কাজ করছে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, এই অধ্যাদেশগুলোর মধ্যে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ অধ্যাদেশ রয়েছে। যেখানে জাতীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হবে। এই পার্লামেন্টে মাননীয় সংসদ সদস্যরা যদি এটি আইন আকারে পাস করেন, তাহলে আইন মন্ত্রণালয় হয়ে আমাদের মন্ত্রাণলয়ে যাবে। তখন নির্বাচনের বিষয়ে আমরা পদক্ষেপ নেব।