আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

editor
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬, ০২:২৪ অপরাহ্ণ
জুড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

Manual6 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার কৃষক কার্ড নতুন বছরের প্রথম দিনে কৃষকের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ১০টি জেলার ১১টি উপজেলার মধ্যে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নে ভার্চুয়্যালী যুক্ত হয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জুড়ীর ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

Manual5 Ad Code

কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে‌ মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান সুজন, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক লুবনা রহমান, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ জালাল উদ্দিন, জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মুশফিকীন নুর, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দাস, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ অনেকেই।

কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু জুড়ীতে ৮২১ জন কৃষককে কৃষক কার্ড উপহার দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধ্যন্যবাদ জানিয়ে বলেন- আমরা জুড়ী উপজেলা কে একটি কৃষি বান্ধব উপজেলা হিসেবে পরিণত করতে চাই। জুড়ী উপজেলা কৃষি ও মৎস্য খাতের অপার সম্ভাবনাময় একটি উপজেলা। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা কামনা করেন তিনি।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এই সুযোগ থেকেও যদি এলাকার মানুষ বঞ্চিত হয়, তবে মন্ত্রী হিসেবে তার জন্য আক্ষেপের বিষয় হয়ে থাকবে। জুড়ীতে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কেন্দ্র চালু করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা প্রয়োজন হবে। পাশাপাশি সেখানে ভাষা শিক্ষার কোর্স চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, বিদেশে কাজের জন্য গন্তব্যভেদে প্রাথমিক ভাষাজ্ঞান জরুরি—মধ্যপ্রাচ্যের জন্য আরবি, জাপানের জন্য জাপানিজ এবং ইউরোপের জন্য ইংরেজি জানা দরকার। পুরোপুরি দক্ষ না হলেও ন্যূনতম ভাষাগত সক্ষমতা থাকলে কর্মসংস্থানের পথ অনেকটাই সহজ হবে। কৃষি খাত নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। জুড়ীর মিষ্টিকুমড়া, তরমুজ, লেবু ও কলার উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ করে তিনি উৎপাদন আরও বাড়ানোর আহ্বান জানান। তার মতে, এসব পণ্য শুধু সিলেট বিভাগেই নয়, বিদেশেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। এতে জুড়ী আন্তর্জাতিকভাবে পরিচিতি পাবে এবং কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দেন তিনি।

Manual8 Ad Code