আজ বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু ‘যেকোনো সময়’

editor
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ণ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু ‘যেকোনো সময়’

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে কমিশনিং লাইসেন্স পেয়েছে। এর ফলে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে যেকোনো সময় উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।

ধারণা করা হচ্ছে, এপ্রিলের শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হবে। সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে ধাপে ধাপে মিলবে বিদ্যুৎ।

Manual3 Ad Code

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। এর দুই বছর পর শুরু হয় প্রকল্পটির নির্মাণকাজ।

Manual3 Ad Code

বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণকাজ এরই মধ্যে শেষ। এখন চলছে দ্বিতীয় ইউনিটের কাজ। পুরো প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা। এটি পুরোপুরি চালু হলে দুটি ইউনিট থেকে মিলবে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

Manual2 Ad Code