আজ , ,

প্রথম বিদেশ সফরে সেনেগালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

editor
প্রকাশিত April 18, 2026, 01:00 PM
প্রথম বিদেশ সফরে সেনেগালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

শান্তি ও নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রী হওয়ার পর এ‌টি তার প্রথম বি‌দেশ সফর।

শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিতব্য ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন।

Manual2 Ad Code

জানা যায়, ফোরামে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন।

Manual2 Ad Code

ফোরাম শেষে আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে ব‌লেও জানান তিনি।

Manual8 Ad Code