আজ মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু রোববার

editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু রোববার

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

ডেপুটি কমিশনারদের (ডিসি) চার দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আগামী রোববার ৩রা মে ।

আজ বুধবার (২৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের সম্মেলনে আলোচনার জন্য ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য বাছাই করা হয়েছে।

Manual6 Ad Code

সম্মেলনে ৬৪ জেলার ডিসিদের পাশাপাশি ৮ বিভাগীয় কমিশনার অংশ নেবেন।

বাৎসরিক এই সম্মেলনে মাঠ প্রশাসন পরিচালনার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সরকারের নীতি নির্ধারকদের কাছে বিভিন্ন প্রস্তাব দেন ডিসিরা। আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত দেয় সরকার।

ডিসি সম্মেলনের কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রী প্রতিমন্ত্রিরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবসহ জ্যেষ্ঠ অফিসাররা উপস্থিত থাকেন। পদাধিকার বলে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এবারের সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সংকট, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটন শিল্পের বিকাশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গুরুত্ব পাবে।

সম্মেলনের আয়োজক মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের ৫৬টি নীতি-নির্ধারক প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর ৩ মে দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

এছাড়া, এবারের সম্মেলনে পর্যায়ক্রমে রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা।

Manual8 Ad Code