আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবা‌দে ঢাকায় ভারতীয় দূতকে তলব

editor
প্রকাশিত মে ১, ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ণ
আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবা‌দে ঢাকায় ভারতীয় দূতকে তলব

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ বি‌রোধী বক্তব্যের প্রতিবা‌দে ঢাকায় নিযুক্ত দেশ‌টির ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌য়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

Manual8 Ad Code

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ‌ক্ষিণ এ‌শিয়া অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক ইশরাত জাহানের দপ্ত‌রে ভারতীয় দূতকে ডেকে দেশ‌টির ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ বি‌রোধী বক্তব্যের প্রতিবা‌দ জানা‌নো হ‌য়ে‌ছে।

গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ভারতীয় দূতকে তলব করা হ‌লো।

সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ বি‌রোধী বক্ত‌ব‌্য দি‌য়ে‌ছেন। তি‌নি ভারতের গণমাধ্যম এবিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, আমি সবসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি ইউনুসের সময়ে ছিল, সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়।

Manual7 Ad Code

হিমন্ত শর্মা পুশ-ব্যাক প্রসঙ্গ ব‌লেন, রাতের অন্ধকারে বাংলা‌দেশ থে‌কে ভার‌তে পুশ-ব্যাক করা হয়।

Manual3 Ad Code