শনিবার (২ মে) সকালে এই পরিদর্শনকালে তিনি থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দেন।
Manual5 Ad Code
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয় থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সে সময় কক্ষে চার-পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে অন্য থানার দুজন পুলিশ সদস্যও ছিলেন। প্রবেশ করেই স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতদের পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান।
পরিদর্শনের সময় তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। হাজতখানার অবস্থা, ধারণক্ষমতা এবং ব্যবহারযোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চান। হাজতে থাকা এক ব্যক্তির খাবারও সরেজমিন দেখেন তিনি। এছাড়া ওয়াশরুম ও ফ্যানের ব্যবস্থা আছে কি না, সে বিষয়েও খোঁজ নেন। পুলিশ সদস্যদের থাকার মেসও ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রায় ১০ থেকে ১১ মিনিট অবস্থানকালে থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।’
Manual8 Ad Code
সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে হুঁশিয়ারি দেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।