আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার

editor
প্রকাশিত মে ১৫, ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

এবার মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার
মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদানের মাত্র সাতদিনের মাথায় মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এ প্রত্যাহার করা হয়।

Manual2 Ad Code

আদেশে বলা হয়, মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ১৬ মে-এর মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

Manual1 Ad Code

তবে আদেশে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে ফেনী ও পঞ্চগড় জেলার এসপি হিসেবে দায়িত্ব পাওয়া দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর। তারা হলেন- ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান ও পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

 

Manual2 Ad Code