আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত ছড়িয়ে পড়ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

editor
প্রকাশিত মে ২৫, ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ণ
দ্রুত ছড়িয়ে পড়ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে তাদের।

Manual7 Ad Code

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন। আগুন বস্তিতে দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছেন তিনি।

আজ সোমবার রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। আরও ৫ ইউনিট যাচ্ছে ঘটনাস্থলে দিকে যাচ্ছে।

Manual1 Ad Code

এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

Manual6 Ad Code

আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।