আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার ঢাকায় আসছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার

editor
প্রকাশিত জুন ১১, ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
শুক্রবার ঢাকায় আসছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

বাংলাদেশে নিযুক্ত ভার‌তের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার (১২ জুন) ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জানায়, শুক্রবার (১২ জুন) ঢাকায় আসার কথা র‌য়ে‌ছে ভার‌তের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে তার স্ত্রী মৃণাল ত্রিবেদীও ঢাকায় আস‌বেন।

বাংলা‌দে‌শে ভার‌তের নতুন হাইক‌মিশনার হি‌সে‌বে গত এ‌প্রিলের শে‌ষের দি‌কে আনুষ্ঠা‌নিকভা‌বে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়।

Manual7 Ad Code

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক তলানিতে ঠেকে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও দিল্লি সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিচ্ছে উভয়পক্ষ। এমন সময়ে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীকে পাঠাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। এর মধ্যদি‌য়ে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিলো ভারত।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে তিনি দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়েন এবং পদত্যাগ করতে বাধ্য হন।

Manual5 Ad Code

দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।

উ‌ল্লেখ্য, ঢাকায় ভারতের সা‌বেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলা‌ভি‌ষিক্ত হ‌বেন দীনেশ ত্রিবেদী। প্রণয় ভার্মা বর্তমা‌নে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

Manual5 Ad Code