রাজধানীর কাঁটাবনে ‘আল বারাকা’ নামে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুন লেগেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
Manual6 Ad Code
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
Manual2 Ad Code
মধ্যরাতে অগ্নিকাণ্ডের এই ঘটনার পর ভবনটির ঘুমন্ত বাসিন্দারা যে যেভাবে পেরেছেন নেমে আসেন। ভবনটির বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার পর দুজন গৃহকর্মী ভবনের ভেতরে আটকা পড়েছেন।
তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “কোনও মানুষ আটকে থাকার তথ্য আমরা পাইনি। আগুন নিয়ন্ত্রণে আমাদের তিনটি ইউনিট কাজ করছে।”
এছাড়া ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলেও অভিযোগ করেন বাসিন্দারা। তাদের দাবি, প্রথমে ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের ইউনিটের গাড়িটি বিকল হয়ে যায়।
Manual1 Ad Code
ঘটনাস্থলে পুলিশের সদস্যরাও উপস্থিত রয়েছেন।
তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন