আজ , ,

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরিন বাধ্যতামূলক অবসরে

editor
প্রকাশিত July 27, 2026, 11:14 PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরিন বাধ্যতামূলক অবসরে

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) নাজিয়া শিরিনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual3 Ad Code

এতে বলা হয়, যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) নাজিয়া শিরিনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে।

বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, নাজিয়া শিরিন ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

 

Manual2 Ad Code