প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ দেখছে না বাংলাদেশ
প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ দেখছে না বাংলাদেশ
editor
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তাব থাকলেও অনুকূল পরিবেশ দেখছে না বাংলাদেশ।
Manual5 Ad Code
প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ দেখছে না
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে
Manual4 Ad Code
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, অতীত ভোলার প্রয়োজন নেই। তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শীর্ষ পর্যায়ের সফরের সাফল্য নির্ভর করছে ঝুলে থাকা সমস্যাগুলোর বাস্তব সমাধানের ওপর।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে যে ইস্যুগুলো চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে সেসব বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চায় বাংলাদেশ। এটি করা হলেই প্রধানমন্ত্রীর সফরের পথ উন্মুক্ত হবে।
Manual7 Ad Code
এদিকে, মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশের অতিরিক্ত জ্বালানির চাহিদা পূরণের আবেদনও ভারত খতিয়ে দেখছে বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।