রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
editor
প্রকাশিত November 24, 2026, 06:05 PM
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নিতে সেনাবাহিনীতে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
Manual2 Ad Code
এর আগে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। নতুন আদেশের মাধ্যমে তার চাকরি আবারও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।
চলতি বছরের মার্চে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সেনাবাহিনীর তিনজন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
Manual7 Ad Code
মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন।