ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেছেন, ডিএমপির পল্টন থানার একটি হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
Manual3 Ad Code
আকতার হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে ডিবি। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী, আজ তাকে আদালতে পাঠানো হবে।
Manual8 Ad Code
গত সোমবার (২৩ নভেম্বর) গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার হিসেবে কর্মরত এই কর্মকর্তা ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে।
Manual1 Ad Code
সম্প্রতি মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ তোলেন যে, থানা পোড়ানোর মূল পরিকল্পনায় পুলিশ কর্মকর্তা আবুল হাসানের হাত ছিল। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয়, ওই অগ্নিসংযোগের নেপথ্যে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।