আজ বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে ; প্রধান উপদেষ্টা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:১৫ অপরাহ্ণ
ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে ; প্রধান উপদেষ্টা

Manual1 Ad Code

টাইমস নিউজ

Manual6 Ad Code

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট (ডব্লিউজিএস)-এর ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) তদন্ত প্রতিবেদন প্রসঙ্গেও কথা বলেন। মানবাধিকার কমিশনের ওই প্রতিবেদন বাংলাদেশের জন্য ‘স্বস্তির’ বলে উল্লেখ করেন ড. ইউনূস।

বাংলাদেশে অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল জানিয়ে ড. ইউনূস বলেন, বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন। যেমন- ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল, ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন-শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে।

Manual6 Ad Code

এ সময় বাংলাদেশের রিজার্ভ তলানিতে চলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

Manual7 Ad Code

তিনি বলেন, আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। সামজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ। ফ্যাসিস্ট সরকারের বিচার করতেও আমরা কাজ করছি।

বেকি অ্যান্ডারসনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনো আমরা যেটা করব সেটা হলো ঐকমত্য গঠন। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব। সেগুলো বাস্তবায়ন করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।

Manual8 Ad Code