প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণসভায় বক্তারা; কবি ও সাংবাদিকতায় উজ্জ্বল আলো ছড়িয়েছেন সৌমিত্র দেব
প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণসভায় বক্তারা; কবি ও সাংবাদিকতায় উজ্জ্বল আলো ছড়িয়েছেন সৌমিত্র দেব
editor
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
Manual8 Ad Code
নিজস্ব প্রতিবেদক
কবি ও সাংবাদিকতায় সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার উজ্জ্বল আলো ছড়িয়ে গেছেন কবি ও সাংবাদিক, লেখক, গবেষক সৌমিত্র দেব। সেই আলো পথ দেখাবে আগামীকে। সাংবাদিকতা প্রতিকূল পরিবেশ অতিক্রম করে পেশাগত উৎকর্ষে সমৃদ্ধ হবে। সৃষ্টিশীল মানুষ মরে না, সৃষ্টিকর্মের মধ্যেই বেঁচে থাকেন। সৌমিত্র দেব ছিলেন, আছেন, থাকবেন।
রেডটাইমস ডটকম বিডি এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৌমিত্র দেব প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় এসব কথা বলেছেন বিশিষ্টজনেরা। স্মরণসভার শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সৌমিত্র দেবের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
Manual5 Ad Code
কবি ও সাংবাদিক, লেখক, গবেষক সৌমিত্র দেব গত বছরের (১৫ এপ্রিল) মৃত্যু বরন করেন। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে সৌমিত্র স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার (১৭ এপ্রিল)মৌলভীবাজার সৈয়দ মুজতবা আলী মিলনায়তন,(পাবলিক লাইব্রেরি) কবি, লেখক, সাংবাদিক ও গবেষক সৌমিত্র দেব এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন শর্মীলা প্রেন্টিস। স্মরণসভায় সঞ্চালন করেন এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস।
এতে বিভিন্ন, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।
স্মরণসভায় সৌমিত্র দেবের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর বোন শর্মীলা প্রেন্টিস,বোনের স্বামী এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস এবং ভাগনে এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস।
Manual5 Ad Code
বক্তারা বলেন, সৌমিত্র দেব ছিলেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি শুধু কবি বা সাংবাদিকই নন, ছিলেন সম্পাদক, গবেষক ও সমাজসচেতন মানুষ। সাংবাদিকতায় তিনি প্রথম আলো ও মানবজমিন-এ সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় অনলাইন সংবাদমাধ্যম “Red Times”-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
তাঁর সহকর্মীরা স্মরণ করে বলেন, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি শব্দকে শুধু লিখতেন না, বাঁচতেনও। জীবনের শেষ সময়েও তিনি সাংবাদিকতা ও সমাজের বিভিন্ন ইস্যুতে সক্রিয় ছিলেন।
🕯️ স্মৃতিতে শেষ কথা ও নীরবতা
অন্যদিকে, তাঁর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণে সহকর্মীরা আরও গভীর আবেগে বলেন, সৌমিত্র দেব টিটো ছিলেন কবিতা, সংবাদচিন্তার লেখক ও গবেষক এক জীবন্ত স্রোত।
১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজারে জন্ম নেওয়া এই লেখক নব্বইয়ের দশক থেকে সাহিত্য ও সাংবাদিকতায় যুক্ত হন। প্রায় ৪০টির বেশি বই প্রকাশিত হয় তাঁর।বিগত
২০২৫ সালের ১৫ এপ্রিল সকালে শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সাহিত্য ও সাংবাদিক মহলে নেমে আসে শোকের ছায়া।
তাঁর সহকর্মীরা বলেন, জীবনের শেষ দিকেও তিনি সমাজ ও রাজনীতি নিয়ে গভীরভাবে চিন্তা করতেন এবং পরিবর্তনের পক্ষে অবস্থান নিতেন।
শেষ শ্রদ্ধা
বক্তারা বলেন, সৌমিত্র দেব ছিলেন এমন একজন কলমযোদ্ধা, যিনি নীরব হয়ে গেলেও তাঁর লেখা, চিন্তা ও সংগ্রাম আজও জীবন্ত। প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করা হলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।
“তিনি ছিলেন, আছেন এবং থাকবেন—তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে।