রোববার (১ ফেব্রুয়ারী) বিকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের পাশে সমাবেশে এই প্রতিবাদ জানায় সংগঠনটি। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
Manual4 Ad Code
বক্তৃারা বলেন, গতকাল জামায়াতের আমির সামাজিক মাধ্যমে এক্স-এ যেই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা শুধু আট কোটি নারীদেরই অপমান করেনি, বরং তাদের একাত্তরের মা-বোনদের ইজ্জত লুণ্ঠনের যে ক্ষোভ তারই বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এই নিচ রুচির মানুষটির করা মন্তব্যের প্রতিবাদেই আজ এখানে একত্রিত হয়েছি।”
Manual3 Ad Code
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “এই ভাষার মাসে মুনাফিক শফিকুর যে ভাষায় নারীদের অপমান করেছে, তার প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। কী ভাষায় প্রতিবাদ করলে এই ভণ্ড মুনাফিক, ধর্মব্যবসায়ীরা আমাদের মা-বোনদের সম্মান করবে আমরা জানি না। জামায়াতের এই ভণ্ডরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে, এরা অনলাইন প্লাটফর্মের শিবিরের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে মা-বোনদের হেনস্তা করেই যাচ্ছে।
“যেই নারীদের আল্লাহ এবং তার রাসুল (সাঃ) সর্বোচ্চ সম্মান দিয়েছে, নারীদের পেটে আমাদের জন্ম, জন্মের পর শিশুদের নারীরা আমাদের নৈতিকতার শিক্ষা দেয়, যেই নারীদের রক্ত ঘাম করা পরিশ্রমে দেশের অর্থনীতি টিকে আছে, তাদেরকেই এই মুনাফিকরা আজ ‘বেশ্যা’ বলে অসম্মান করছে।”
Manual7 Ad Code
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, “৭৪-এ মুজিব দিয়েছিল দুর্ভিক্ষ আর ৭১-এ গোলাম আজম দিয়েছিল লাশ। যেই গোষ্ঠীটি ৭১-এ আমাদের মা-বোনদের ধর্ষণ করেছিল, ২৪ পরবর্তী সময়ে এসেও সেই গোষ্ঠীটি তাদের পুরাতন অভ্যাস পরিবর্তন করতে পারেনি।