সংসদনেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান
সংসদনেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual1 Ad Code
তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা।
Manual6 Ad Code
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।
এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিতে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এইটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে।