বিসিবি-ক্রিকেটারদের সমঝোতা, আজ শুক্রবার থেকে শুরু বিপিএল
বিসিবি-ক্রিকেটারদের সমঝোতা, আজ শুক্রবার থেকে শুরু বিপিএল
editor
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক:
বিসিবি পরিচালক নাজমুল ইসলামের আপত্তিজনক মন্তব্যে শাস্তি দাবি করে আসছিল ক্রিকেটাররা। এর জেরে বিপিএলও মাঠে গড়ায়নি। অবশেষে বিসিবি ও ক্রিকেটারদের দ্বন্দ্ব মিটেছে।
Manual4 Ad Code
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বিসিবি ও ক্রিকেটারদের বৈঠকে এ সমঝোতা হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয়,আজ শুক্রবার থেকেই আবার বিপিএল মাঠে গড়াচ্ছে।
Manual6 Ad Code
গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান। বৃহস্পতিবার না হওয়া দুটি ম্যাচ শুক্রবার হবে বলে জানান তিনি।
Manual5 Ad Code
এর আগে রাত ৮টার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হলো।
Manual7 Ad Code
শুক্রবার দুপুরে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানসের ম্যাচ হবে। আর শুক্রবারে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচগুলো হবে ১৮ জানুয়ারি।
এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই ঠিক আছে।