আজ , ,

প্রথমার্ধে স্পেনকে রুখে দিলো ‘অভিষিক্ত’ কেপ ভার্দে

editor
প্রকাশিত June 15, 2026, 11:37 PM
প্রথমার্ধে স্পেনকে রুখে দিলো ‘অভিষিক্ত’ কেপ ভার্দে

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই চমক দেখালো দেশটি। দুর্দান্ত খেলে প্রথমার্ধে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের আটকে দিয়ে কেপ ভার্দে। গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেছে দু’দল।

Manual7 Ad Code

মাঠের লড়াইয়ে বলের দখল পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণেই ছিল। তবে গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধের শেষ দিকে এসে একের পর এক আক্রমণ করে তারা। তোরেস গোল করার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন, তার শটটি প্রতিহত হয় ক্রসবারে লেগে।

Manual1 Ad Code

এছাড়া প্রথমার্ধে দুর্দান্ত পারফর্ম করেছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। বেশ কয়েকটি সেভ দিয়েছেন তিনি।

Manual5 Ad Code

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের দুটি নিশ্চিত আক্রমণ নষ্ট করে দেয় কেপ ভার্দের ডিফেন্স। এতেই গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় স্প্যানিশদের।

 

 

Manual1 Ad Code