আজ মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নগর ভবনের সামনে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছে ইশরাক সমর্থকেরা

editor
প্রকাশিত মে ২০, ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ণ
নগর ভবনের সামনে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছে ইশরাক সমর্থকেরা

Oplus_16908288


Manual5 Ad Code
সদরুল আইনঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব গ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও চলছে বিক্ষোভ।
টানা ষষ্ঠ দিনের মতো মঙ্গলবার (২০ মে) সকাল থেকে তার সমর্থকেরা সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এর আগের দিন, সোমবার, বিক্ষোভকারীরা নগর ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। আন্দোলনের কারণে নগর ভবনের কিছু কর্মকর্তা-কর্মচারীও কার্যক্রমে অংশ নিতে পারেননি, ফলে সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটে।
বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসেবে ইশরাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না।
তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান। একই সঙ্গে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।
এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শপথের ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে আদালতের এক রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র ঘোষণা করা হয়।
তবে বর্তমানে দায়িত্বে থাকা করপোরেশনের মেয়াদ শেষ হবে জুনের প্রথম সপ্তাহে। ফলে নতুন মেয়রের শপথ গ্রহণ নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।