আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫ নির্দেশনা করোনা প্রতিরোধে

editor
প্রকাশিত জুন ১১, ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫ নির্দেশনা করোনা প্রতিরোধে

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের পাঁচটি নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

Manual2 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা নির্দেশনাবলিতে নতুন সাব-ভ্যারিয়েন্ট, বিশেষ করে অমিক্রনের সংক্রমণ বৃদ্ধির দিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে এর প্রবেশ রোধে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। দেশের সব স্থল, নৌ এবং বিমানবন্দরে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস (আইএইচআর) ডেস্কগুলোতে সার্ভেল্যান্স এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রধান নির্দেশনাগুলো হলো-

১. নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া।

২. জনসমাগমস্থলে এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা।

আরও পড়ুন

Manual8 Ad Code

প্রকোপ বাড়ায় হাসপাতালে ফের চালু হচ্ছে করোনা টেস্ট

করোনা নিয়ে নতুন উদ্বেগ, ভারত সফরে সতর্কতা জারি

Manual8 Ad Code

৩. আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ শারীরিক দূরত্ব (অন্তত ৩ ফুট) বজায় রাখা।

৪. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।

৫. হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।

Manual5 Ad Code

এছাড়াও, দেশের প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের এই নির্দেশনার ফলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে পুনরায় করোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।