আজ শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান যুক্ত; পাঠ্যবইয়ে রাজনৈতিক ইতিহাসের পরিবর্তন বাদ পড়ল ৭ মার্চের ভাষণ

editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান যুক্ত; পাঠ্যবইয়ে রাজনৈতিক ইতিহাসের পরিবর্তন বাদ পড়ল ৭ মার্চের ভাষণ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

নতুন শিক্ষাবর্ষে (২০২৬) প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া পাঠ্যবইয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে পরিবর্তন আনা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একাধিক বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ও জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) পরামর্শ অনুযায়ী পাঠ্যবইগুলো পরিমার্জন করা হয়েছে। উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে–তরুণ প্রজন্মের সামনে দেশের রাজনৈতিক ইতিহাসের ‘বাস্তব ও ভারসাম্যপূর্ণ’ চিত্র তুলে ধরা।

নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে শেখ হাসিনার শাসনামলকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে। একই শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ‘বাংলাদেশের স্বাধীনতা’ পাঠ। এ অধ্যায়ে বলা হয়েছে–২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। ক্ষমতাসীন হয়ে শেখ হাসিনা স্থায়ীভাবে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষায় কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। বিরোধী রাজনৈতিক দল ও মতের মানুষের ওপর দমন-নিপীড়ন শুরু করেন। দুর্নীতির প্রসার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করার মাধ্যমে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ বেপরোয়া হয়ে ওঠে।

যুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনকে পাঠ্যবইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে পর্যায়ক্রমে এই আন্দোলনের প্রেক্ষাপট, বিস্তার ও পরিণতি তুলে ধরা হয়েছে। নবম-দশম শ্রেণির বইয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে বলা হয়, ৩৬ দিনের আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশু।

বাদ পড়ল ৭ মার্চের ভাষণ
এবারের পাঠ্যবই সংস্কারের অংশ হিসেবে অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বই থেকে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। আগের সংস্করণে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শিরোনামে ভাষণটি পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত ছিল।

কার্টুনেও রাষ্ট্রীয় সহিংসতার ইঙ্গিত
ষষ্ঠ শ্রেণির চারুপাঠ বইয়ে ‘কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা’ শিরোনামে একটি পাঠে রাষ্ট্রীয় দমনপীড়নের প্রতীকী উপস্থাপনা যুক্ত হয়েছে। সেখানে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার কার্টুন চিত্র ব্যবহার করা হয়েছে।

 

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

তথ্য সুএঃ সমকাল

Manual1 Ad Code