আজ বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কমনওয়েলথ পর্যবেক্ষক দল কয়েকদিনের মধ্যেই ঢাকায় আসছে

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ণ
কমনওয়েলথ পর্যবেক্ষক দল কয়েকদিনের মধ্যেই ঢাকায় আসছে

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমনওয়েলথ পর্যবেক্ষক দল বাংলাদেশে ভোট পর্যবেক্ষণে আসবে বলে অন্তরবর্তী সরকারকে নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

Manual5 Ad Code

নির্বাচন কমিশন ও সরকারি সূত্রের খবর অনুযায়ী, এই দলটি নির্বাচনী পরিবেশ, প্রচার-প্রচারণা, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং সার্বিক নিরপেক্ষতা পর্যবেক্ষণ করবে।

দলটির আগমন ইতোমধ্যে নিশ্চিত হয়েছে এবং তারা কয়েকদিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে ঢাকা সফর করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করার ওপর জোর দিয়েছিলেন।

Manual5 Ad Code

সূত্রমতে, কমনওয়েলথের এই পর্যবেক্ষক দলের আকার প্রায় ৩০ জনের কাছাকাছি হতে পারে। দলটি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করবে।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, কমনওয়েলথের মতো আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষক দলের উপস্থিতি নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে। আমরা তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করব।

এদিকে, এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে, যার মধ্যে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code

 

তথ্য সুএঃ কালবেলা

Manual1 Ad Code