নির্বাচন উপলক্ষে দেশের সব দোকান-শপিংমল ২ দিন বন্ধ থাকবে
নির্বাচন উপলক্ষে দেশের সব দোকান-শপিংমল ২ দিন বন্ধ থাকবে
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:১৮ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
Manual6 Ad Code
আগামী বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত কার্যকর হবে।
Manual5 Ad Code
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হলেও বিষয়টি শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এবং সরকারি সিদ্ধান্তের আলোকে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Manual7 Ad Code
এদিকে নির্বাচন উপলক্ষে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকছে। এর পরের দুই দিন সরকারি চাকরিজীবীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।