চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণ, ২ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণ, ২ জন নিহত
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০১:৪১ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual7 Ad Code
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
Manual6 Ad Code
শনিবার (১৪ ফেব্রুয়ারী) ভোরের দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ।
এই ঘটনায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বজলুর রহমান, মিনহাজ এবং শুভ নামে তিনজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। আহতদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
ঘটনাস্থলে থাকা স্থানীয় গণমাধ্যমকর্মী মোহাম্মদ আসাদ বিবিসি বাংলাকে জানান, আহতদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কেলেজ হাসপাতালে পাঠানো হয়।
Manual5 Ad Code
মি. আসাদ জানান, “যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।”
Manual1 Ad Code
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটি দেখতে সাধারণ মানুষের ভিড়