আজ শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নিম্নচাপটি ‘গভীর নিম্নচাপে’ পরিণত হতে পারে, ৪ বন্দরে সতর্কবার্তা

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
নিম্নচাপটি ‘গভীর নিম্নচাপে’ পরিণত হতে পারে, ৪ বন্দরে সতর্কবার্তা

Oplus_16908288

Manual3 Ad Code
সদরুল আইন:
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
 উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটির প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে গত তিন দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে।
এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে দেখানো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজও অব্যাহত রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ মে) আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেআবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি আজ (বৃহস্পতিবার) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৬৫ কিলোমিটার, পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৩০ কিলোমিটার, মংলা সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে গড়ে একটানা সর্বোচ্চ দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
 নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়েই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।