রাত ১টার মধ্যে দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি এবং দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য এসব এলাকার নদীবন্দর গুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Manual6 Ad Code
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ সময়ে এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
Manual6 Ad Code
অন্যদিকে, বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার (২৯ মে) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।