ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ৯ দিন বজ্রবৃষ্টির শঙ্কা
ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ৯ দিন বজ্রবৃষ্টির শঙ্কা
editor
প্রকাশিত May 11, 2026, 07:37 PM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়। আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডব্লিউওটি)।
সংস্থাটি জানিয়েছে, এ বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে।
Manual1 Ad Code
পূর্বাভাস অনুযায়ী, ১২ মে থেকে ২০ মে পর্যন্ত বৃষ্টি বলয়টি সক্রিয় থাকতে পারে। তবে টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব পড়তে পারে।
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
Manual7 Ad Code
এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগএলাকায় এ বৃষ্টি বলয়ের প্রভাব কম থাকতে পারে। সেখানে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে দু-একদিন হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুএঃ ইত্তেফাক