সারাদেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ শিশুর, মৃত্যু ছাড়াল ৪৫০
সারাদেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ শিশুর, মৃত্যু ছাড়াল ৪৫০
editor
প্রকাশিত May 15, 2026, 07:13 PM
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
Manual8 Ad Code
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি আটজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
শুক্রবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জানা যায়, হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর দুজন ঢাকা বিভাগের আর একজন করে রয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর তিনজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের আর একজন করে রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগে।
Manual6 Ad Code
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ জন হাম আক্রান্ত হয়েছে; এই সময়ে ১ হাজার ১৯২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন; যাদের মধ্যে এক হাজার ১৬ জন হাসপাতালে ভর্তি করা হয়।
Manual8 Ad Code
গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪২২ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৭ জন ভর্তি হয়েছে রংপুরে।
Manual5 Ad Code
এদিকে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৪ শিশু। মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৫ হাজার ৬১১ শিশুর। এদের মধ্যে ৭ হাজার ৪২১ জনের হাম শনাক্ত হয়েছে। একইসঙ্গে এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু।