১০ ঘণ্টা পর শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, মন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘অনড়’
১০ ঘণ্টা পর শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, মন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘অনড়’
editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণার পর প্রায় ১০ ঘণ্টার টানা আন্দোলন শেষে রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
Manual5 Ad Code
মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে দশটার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আপাতত কর্মসূচি স্থগিতের এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা অনড় থেকে রাতেই নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের মাধ্যমে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও আরেকটি দল বিক্ষোভ করে। দুপুরে তারা ঢাকা শিক্ষা বোর্ডের দিকে যান এবং বিকেলে পুনরায় সায়েন্সল্যাব মোড়ে ফিরে আসেন। সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে এসে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
Manual5 Ad Code
অবরোধ চলাকালে পুলিশ বারবার শিক্ষার্থীদের সড়ক ছাড়তে অনুরোধ জানায়। শিক্ষার্থীরা তা উপেক্ষা করে অবস্থান অব্যাহত রাখলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
পরে পুলিশ সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা কাছের আসাদগেটের আড়ং মোড় এলাকায় জড়ো হন। ওই সময় উত্তেজিত কয়েকজন পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে মারেন। জবাবে পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাদের মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরিয়ে দেয়।
Manual7 Ad Code
রাত পর্যন্ত শিক্ষার্থীরা দাবির পক্ষে স্লোগান দিয়ে অবস্থান চালিয়ে যান। এর মধ্যে রাতে সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুঃখ প্রকাশ করেন এবং পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। পরীক্ষা পুনর্গ্রহণের এই ঘোষণার পরই রাত পৌনে ১০টার দিকে আজকের মতো আন্দোলন স্থগিত করে ঘরে ফেরেন শিক্ষার্থীরা। এতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
Manual7 Ad Code
তবে আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে তারা এক চুলও সরে আসেননি। এ দাবিতে রাতেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের নেতৃস্থানীয়রা।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার (১৩ জুলাই) এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্ন অতিরিক্ত কঠিন করার অভিযোগ ওঠে। এসব অভিযোগ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।সুএ:ইত্তেফাক