ধাওয়া খাওয়ার পর আবারও আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে। বর্তমানে সংসদ ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার পরপরই তারা সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বসে পড়ে।
Manual7 Ad Code
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান শিক্ষার্থীদের পুনরায় সড়কে অবস্থান নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Manual3 Ad Code
এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ। এরপর তারা আড়ংয়ের সামনে অবস্থান নিয়ে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সেখানেও ধাওয়া দেয়।
Manual4 Ad Code
এদিন বিকালে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।
Manual3 Ad Code
জানা যায়, সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়ার একপর্যায়ে সংসদ ভবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের প্রতিনিধিদল। সে সময় পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তখন পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর সরে গিয়ে তারা আড়ংয়ের সামনে অবস্থান নিলে সেখানেও পুলিশ ধাওয়া দেয়।
মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ এইচএসসি পরীক্ষার সময়সূচি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্রের মান ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর অবমাননাকর মন্তব্যের (ফার্মের মুরগি) প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ, মিছিল ও মানববন্ধন করেন পরীক্ষার্থীরা। বিকালের দিকে তারা সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দেয়। এই ঘোষণার পর সংসদ ভবনের সামনে অবস্থান নেয় তারা। সুএ:বাংলা ট্রিবিউন