শ্রীমঙ্গলের সন্তান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ
শ্রীমঙ্গলের সন্তান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ
editor
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
যুক্তরাজ্যে বাংলাদেশের সদ্য হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক মুহাম্মদ আব্দুল মুহিত। যুক্তরাজ্যে সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে গ্রেড-১ মর্যাদায় দুই বছরের চুক্তিতে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
মুহাম্মদ আব্দুল মুহিতের পারিবারিক সূত্রের শিকড় মৌলভীবাজারের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর জীবনীতে তাঁকে শ্রীমঙ্গলের কৃতী সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর নিয়োগের খবরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
Manual1 Ad Code
মুহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশ ফরেন সার্ভিসের ১১তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের মধ্য দিয়ে তাঁর কূটনৈতিক কর্মজীবন শুরু হয়। তিন দশকের বেশি সময়ের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
Manual4 Ad Code
তিনি ডেনমার্ক ও অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বহুপক্ষীয় কূটনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
সাম্প্রতিক সময়ে মুহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই পদে তাঁর অবশিষ্ট মেয়াদ বাতিল করে তাঁকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন লন্ডনে নতুন দায়িত্বে তাঁর সামনে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং যুক্তরাজ্যে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর স্বার্থ ও কনস্যুলার সেবা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
Manual2 Ad Code
শ্রীমঙ্গলের সঙ্গে শিকড় থাকা একজন অভিজ্ঞ কূটনীতিকের লন্ডন মিশনের নেতৃত্বে আসা তাই তাঁর ব্যক্তিগত ক্যারিয়ারের নতুন অধ্যায়ের পাশাপাশি বৃহত্তর সিলেটি ও বাংলাদেশি প্রবাসী সমাজের কাছেও বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।