আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চা শ্রমিক নারী নেত্রী গীতা কানু গ্রেপ্তার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
চা শ্রমিক নারী নেত্রী গীতা কানু গ্রেপ্তার

Manual1 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual8 Ad Code

চা শ্রমিকদের সর্বনিম্ন ৫০০ টাকা মজুরির দাবির আন্দোলনের মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) তাকে একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
চা শ্রমিকদের সর্বনিম্ন ৫০০ টাকা মজুরির দাবিতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন বাগানে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন ও কর্মবিরতির মত কর্মসূচি চালিয়ে আসছিলেন।
এর আগে ৩১শে আগস্ট শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের মানববন্ধন ও র‍্যালি শেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অপর একটি পক্ষের সাথে ধস্তাধস্তি ও হামলার ঘটনা ঘটে, যাতে গীতা রানী কানুসহ ১০-১২ জন আন্দোলনকারী আহত হয়েছিলেন. পরবর্তীতে এই ঘটনার জেরে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual5 Ad Code

এ বিষয়ে জানতে চেয়ে বৃহস্পতিবার ৩ আগস্ট শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি আব্দুল রাজ্জাক জানান, চা শ্রমিক ইউনিয়নের দায়ের করা ভাঙচুর মামলায় গীতা কানুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।