আজ রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট বদলে দিল চন্ডিছড়া মসজিদ ও মাজার 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট বদলে দিল চন্ডিছড়া মসজিদ ও মাজার 

Manual8 Ad Code
উৎফল বড়ুয়া , সিলেট
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া মসজিদ ও মাজার পরিষ্কার পরিচ্ছন্ন করে বদলে দিল চিত্র। মাজার ও মসজিদ মুসলমানদের আবেগ ও ইবাদতের স্থান কিন্তু সঠিক পরিচর্যা না করার কারণে মাজার এর প্রধান রাস্তায় শেওলা পড়ে অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মাজারের ভিতরে ও ময়লা আবর্জনা জমে স্তুপ হয়ে গিয়েছিল। গুরুত্বপূর্ণ মসজিদের অজুখানার অবস্থা একদম বেহাল। অজু কারার মত পরিবেশ ছিল যেন এটা ময়লা আবর্জনার ডাষ্টবিন হয়ে গিয়েছিল ড্রেন। ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট এর নজরে আসলে স্বেচ্ছাসেবী গণ ঐতিহাসিক মাজার ও মসজিদের ওযু খানা সহ যাত্রী বসার স্থান পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করে একেবারে চিত্র বদলে ফেলে। যেন বুঝা যায় নতুন টাইলস মনে হয় ওজু খানা ও যাত্রী চাউনিতে লাগানো হয়েছে। যে যাত্রী চাউনিতে বসা তো দূরের কথা কেউ কাছে ও যেত না কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্কার হওয়ার পর পর্যটকরা বসে যায় একটু প্রশান্তির আশায় এবং অনেকে সেখানে বসে খাওয়া দাওয়া সারছিলেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে সংগঠনের সভাপতি সাংবাদিক ও সংগঠক আমীর হোসেন সোহাগকে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, সমাজের উচিত এ সমস্ত গুরুত্বপূর্ণ স্হান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট ইতিমধ্যে চুনারুঘাট সদর হাসপাতাল সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা,ঈদগাহ, এতিমখানা পরিস্কার করেছেন।পৃষ্ঠপোষক ছমির হোসেন আনছার বলেন আমাদের মন মানসিকতা থাকলেই যথেষ্ট বেশি মানুষের প্রয়োজন নেই এবং এ ধরনের কাজে তিনি সবসময় সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ করে সচেষ্ট থাকবেন। পৃষ্ঠপোষক শাহিন,হাবিবুর রহমান মুন্সী বলেন সমাজ থেকে মাদক নির্মুল ও পরিচ্ছন্নতায় সবসময় নিয়োজিত রাখবেন। সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ বলেন, যেখানে ময়লা ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট সেখানেই হাজির। আরও উপস্থিত ছিলেন সিনি: সহ-সভাপতি রাজিউর রহমান রাজু,ধর্ম সম্পাদক শরীফ মোঃ আব্দুল মতিন,সম্মানিত স্বেচ্ছাসেবক ওয়াসিম, ঈশা খান,মিলন আহমেদ,আব্দুল খালেক,আরজু মিয়া,নজরুল ইসলাম,হোসাইন আহমেদ আল আমিন,মিলন সহ সংগঠনের প্রিয় স্বেচ্ছাসেবী গণ।