জলঢাকা দৈনিক সংবাদ সারাবেলা’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জলঢাকা দৈনিক সংবাদ সারাবেলা’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
editor
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় দৈনিক সংবাদ সারাবেলার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে
মঙ্গলবার (২০ অক্টোবর) শেষ বিকেলে প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক সংবাদ সারাবেলা’র জলঢাকা উপজেলা প্রতিনিধি আল ইকরাম বিপ্লব চিসতির আয়োজনে এবং প্রেসক্লাব সভাপতি আলহাজ কামারুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন,সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু,সাবেক সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান (মনি),থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, যুবদল নেতা শামীমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গন মাধ্যম কর্মীরা।
আলোচনা সভায় দৈনিক সংবাদ সারাবেলার সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান অতিথি বৃন্দ।