আজ মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাডফোর্ডের মাওলানা আব্দুল মতিন (রহ.) এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ
ব্রাডফোর্ডের মাওলানা আব্দুল মতিন (রহ.) এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ

Manual8 Ad Code

শেখ নুরুল ইসলাম,

হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন ব্রাডফোর্ডের সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা আব্দুল মতিন (রহ.)

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সাবেক সভাপতি, ব্রাডফোর্ড বায়তুল আমান জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর একান্ত শাগরিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব (রহ.)-এর জানাযার নামাজ হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

জানাযায় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী ফুলতলী, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, আল ইসলাহ ইউকের ভাইস ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, হাফিয মাওলানা কয়েছুজ্জামান, আলহাজ খুরশিদ উল হক, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান, আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা হেলাল উদ্দিন ও সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানসহ ইউকের বিভিন্ন শহর থেকে আলেম-উলামা, ইমাম-খতীব, আল ইসলাহ ইউকের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া সহ নথ রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ ।

Manual8 Ad Code

তাছাড়া স্থানীয় মুসল্লি এবং বিভিন্ন শহর থেকে আগত মরহুমের মুহিব্বিন ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ জানাযায় অংশ নেন।

মরহুম মাওলানা আবদুল মতিন তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাযার নামাযে ইমামতি করেন তাঁর বড় ছেলে হাফিয মাওলানা আবদুল লতিফ।

মরহুমের রুহের মাগফিরাত ও দরজা বুলন্দি কামনা করে দু’আ পরিচালনা করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর নাতি হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।

Manual5 Ad Code

এদিকে ব্রাডফোর্ডের সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা আব্দুল মতিন (রহ.) এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠন এর অন্যতম উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চীফ কোডিনেটর আলহাজ্ব মসুদ আহমদ, সাবেক সদস্য সচিব ড. মুজিবুর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি  এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো- কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির পক্ষ থেকে এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামিন যেনো উনার আম্মাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন। শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও আনজুমানে আল ইসলাহ ইউকের সাউথ ওয়েলস ডিভিশনের যুগ্ম সাধারণ সম্পাদক  মোহাম্মদ মকিস মনসুর বলেন, হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন ব্রাডফোর্ডের সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা আব্দুল মতিন (রহ.) তিনি  দীর্ঘ ৩০ বছর বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি  আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টার ডিভিশনের সভাপতির দায়িত্ব পালন করে দ্বীনি ও সাংগঠনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি তিনি আজীবন ইসলামের সঠিক আকিদা মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে গেছেন।

শেখ নুরুল ইসলাম, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি,

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’,২০ শে অক্টোবর ২০২৬।

Manual2 Ad Code